উত্তরা প্রতিদিন
ঢাকা

নিয়োগ-পদায়ন নিয়ে রাতের মধ্যে প্রজ্ঞাপন না হলে ফের অবস্থান

উত্তরা ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ
নিয়োগ-পদায়ন নিয়ে রাতের মধ্যে প্রজ্ঞাপন না হলে ফের অবস্থান

নিয়োগ ও পদায়ন বিষয়ে রাতের মধ্যেই প্রজ্ঞাপন জারি না করা হলে সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে ফের শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে শহবাগে এ ঘোষণা দেন তারা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না হওয়া প্রার্থীরা এদিন সকালে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে হাজারের বেশি সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচি থেকে সুপারিশপ্রাপ্তরা জানান, তারা নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

এরপর দুপুরে কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি প্রার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

সাত সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- দেবব্রত, জান্নাতুল ইসলাম টনি, পারভেজ, আফসানা, জান্নাতুল ফেরদৌস শান্তা, ফারজানা ও শিশির।

 

Read more — জাতীয়
Home