উত্তরা প্রতিদিন
ঢাকা

‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রমের আওতায় আরও ১৯ জেলা

উত্তরা ডেস্ক ২০ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
 ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রমের আওতায় আরও ১৯ জেলা

সারা দেশে জ্বালানি সাশ্রয় ও সুশৃঙ্খল বিতরণ নিশ্চিত করতে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে আজ সোমবার থেকে আরও ১৯টি জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে যে জেলাগুলোতে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে সেগুলো হলো:

গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এটি একটি চলমান প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার গ্রাহকেরা তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে এই পাসের জন্য আবেদন করতে পারবেন।

সরকার বলছে, ডিজিটাল এই ‘ফুয়েল পাস’ পদ্ধতি কার্যকর হলে জ্বালানি খাতের অপচয় কমবে এবং গ্রাহকেরা সরাসরি তাদের বরাদ্দকৃত জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

Read more — জাতীয়
Home