উত্তরা প্রতিদিন
ঢাকা

এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

উত্তরা ডেস্ক ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় আগামী ২ জুলাই থেকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু করার।

এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

এর আগে ৭ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছিল।

তবে এতে উদ্বেগ জানায় পরীক্ষার্থীরা। তাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার প্রস্তুতির জন্য অনেক কম সময় দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়, বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি ও জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন।

 

Read more — শিক্ষা
Home