উত্তরা প্রতিদিন
ঢাকা

৬০ দিনে সরকারের বড় সাফল্য, প্রধানমন্ত্রীর ওপর জনগণের আস্থা বেড়েছে: প্রেস সচিব

উত্তরা ডেস্ক ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ
৬০ দিনে সরকারের বড় সাফল্য, প্রধানমন্ত্রীর ওপর জনগণের আস্থা বেড়েছে: প্রেস সচিব

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসে জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মানুষের আস্থা বেড়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের প্রথম ৬০ দিনের কার্যক্রম ও সাফল্য তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত জনগণের মাঝে যাচ্ছেন এবং সাধারণ মানুষের মতোই চলাফেরা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তা এড়িয়ে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে এবং ধাপে ধাপে সেগুলো পূরণ করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, সরকারের অন্যতম বড় অর্জন হলো জনগণ ও প্রধানমন্ত্রীর মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে ওঠা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, জনকল্যাণকে অগ্রাধিকার দিয়েই প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন এবং সে লক্ষ্যেই সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
Home