উত্তরা প্রতিদিন
ঢাকা

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

নিজ সংসদীয় এলাকা সরাইলের সরকারি হাসপাতালটিই একটা রোগীর মতো বলে আক্ষেপ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ চলছিল। এসময় রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট, এই হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো। রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে। এই বক্তব্যের জন্য তাকে এক মিনিট সময় দেওয়া হয়েছিল। ৭১ বিধিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সিদ্ধান্ত প্রস্তাবে সংশোধনী প্রস্তাব দেওয়ার কারণে ১০জন সদস্য এক মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান।

Read more — জাতীয়
Home