
আগামী পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। টাঙ্গাইলসহ দেশের ১০ জেলায় আনুষ্ঠানিকভাবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করবেন।
তথ্যবিবরণীতে জানানো হয়, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই কার্ড বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেবেন।
Read more
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সার, বীজ ও অন্যান্য কৃষি প্রণোদনা সরাসরি এবং স্বচ্ছ উপায়ে গ্রহণ করতে পারবেন। প্রথম পর্যায়ে টাঙ্গাইলসহ ১০ জেলাকে এই কার্যক্রমের আওতায় আনা হয়। যা পরবর্তীতে সারা দেশে সম্প্রসারিত হবে।

