
দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় পরিবর্তনের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, এখন থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

