উত্তরা প্রতিদিন
ঢাকা

হামে আরও ৪ জনের প্রাণহানি, আক্রান্ত ৬৮৫

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
হামে আরও ৪ জনের প্রাণহানি, আক্রান্ত ৬৮৫

দেশে হামের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৫ জন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৮৫ জন।

এতে বলা হয়েছে, নতুন চার শিশুসহ চলতি বছর হাম রোগে অন্তত ৪২ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে মার্চ মাসেই মৃত্যু হয়েছে ৩২ শিশুর। ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটি ছড়িয়েছে।

হামের সংক্রমণের ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) হতে পারে।

 

Read more — জাতীয়
Home