উত্তরা প্রতিদিন
ঢাকা

‘জঙ্গি এমপি’ বলার তদন্ত চাইলেন হানজালা, যা বললেন স্পিকার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ণ
‘জঙ্গি এমপি’ বলার তদন্ত চাইলেন হানজালা, যা বললেন স্পিকার

সংসদ ভবন এলাকায় এক জানাজায় কেউ একজন পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপণ পর্বে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সম্ভবত আমার পোশাক, আমার পাগড়ি- এসবের কারণেই আমাকে জঙ্গি শুনতে হয়েছে।’

সংসদ ভবন এলাকার ভেতর একজন সংসদ সদস্যকে এভাবে ‘জঙ্গি এমপি’ সম্বোধন বিষয়ে সিসি ক্যামেরা দেখে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি।

পরে স্পিকার এ বিষয়ে এমপি হানজালাকে নোটিশ দেয়ার পরামর্শ দেন।

একই সময় সংসদ সদস্য রুমিন ফারহানাও অভিযোগ করেন, আমাকেসহ নারী এমপিদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দেয়া হয়েছে, তার প্রতিকার চাই।

Read more — জাতীয়
Home