উত্তরা প্রতিদিন
ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার(২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সস্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল। বৈঠকের পর মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। তিনি সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস তিনি দিয়েছেন।

Read more — জাতীয়
Home