উত্তরা প্রতিদিন
ঢাকা

ঋণনির্ভর নয় বিনিয়োগনির্ভর অর্থনীতিই লক্ষ: অর্থমন্ত্রী

উত্তরা ডেস্ক ১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
ঋণনির্ভর নয় বিনিয়োগনির্ভর অর্থনীতিই লক্ষ: অর্থমন্ত্রী

ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতির জন্য পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। দেশি ও বিদেশি এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’ প্রায়ই বলা হয় বাংলাদেশের কর-জিডিপি অনুপাত কম। জিডিপির আকার নিয়েও প্রশ্ন আছে। এ ক্ষেত্রে কোনো পর্যালোচনা করবেন কি না, প্রশ্নে মন্ত্রী বলেন, ‘জিডিপির আকারের সঙ্গে কর-জিডিপি রেশিও—সবই সম্পর্কিত। অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে ট্যাক্স-জিডিপি বাড়ানো কঠিন। আমাদের লক্ষ্য হচ্ছে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতি। আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে—দেশি ও বিদেশি—এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘সেটা মাথায় রেখেই বাজেট করা হবে। যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা রাখতে পারে। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা নীতিগুলো দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারি না। নীতি পরিবর্তন হলে বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যায়।’

Read more — জাতীয়
Home