উত্তরা প্রতিদিন
ঢাকা

বিদ্যুতের প্রিপেইড মিটারের চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত

বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রিপেইড মিটারে চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া হিসেবে দিতে হয়।

অনেক গ্রাহকের অভিযোগ, মিটারের দাম উঠে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া নেওয়া হচ্ছে।

Read more — জাতীয়
Home