
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ড. ফরিদুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Read more
উপাচার্য নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে ড. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জেনেছেন এবং দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন হাতে পাননি।
এর আগে উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। এরপর তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন।

