উত্তরা প্রতিদিন
ঢাকা

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা

উত্তরা ডেস্ক ৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা

 শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দুই জনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন পল কাপুর। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার রাতে পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা–ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদারে ঢাকায় পৌঁছেছেন পল কাপুর। রাতে আটটার কিছু আগে তিনি ঢাকায় আসেন। মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের এটিই প্রথম ঢাকা সফর। ট্রাম্প আমলে বাংলাদেশের নির্বাচনের পর তার সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দিল্লি থেকে তিন দিনের সফর শেষ করে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের পরিচালক। এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।

Read more — জাতীয়
Home