উত্তরা প্রতিদিন
ঢাকা

৬ দিনে ঢাকা থেকে ২১০ ফ্লাইট বাতিল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
৬ দিনে ঢাকা থেকে ২১০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতা কারণে নিরাপত্তা বিবেচনায় কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।

আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৩৪টিসহ ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০ ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি ও ফ্লাইট দুবাইয়ের (দুবাই) ৪টি।

এদিকে, ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Read more — জাতীয়
Home