উত্তরা প্রতিদিন
ঢাকা

দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংস্থাটির দুই কমিশনার- মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে সচিবালয়ে মন্ত্রপরিষদ সচিবের সঙ্গে দেখা করার পর এক কমিশনার পদত্যাগের কথা জানান। এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে চেয়ারম্যানসহ দুই কমিশনার দফতরে এসে নিয়মিত কাজ শুরু করলেও, পুরো অফিসজুড়ে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বেলা আড়াইটার দিকে মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগে দিকে যেতে দেখা যায়। পরে তাকে বেরিয়ে আসতে দেখা যায়। উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের দুই কমিশনারও একই সময়ে নিয়োগ দেওয়া হয়।

Read more — জাতীয়
Home