উত্তরা প্রতিদিন
ঢাকা

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প স্থায়ী হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার জানান, পরপর দুই দফা এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল সাতক্ষীরা বলে তিনিও জানিয়েছেন।

Read more — জাতীয়
Home