উত্তরা প্রতিদিন
ঢাকা

বের করে দেওয়া হলো আহসান মনসুরের উপদেষ্টাকেও

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ
বের করে দেওয়া হলো আহসান মনসুরের উপদেষ্টাকেও

নতুন একজনকে নিয়োগের প্রক্রিয়া চলছে এমন খবর শোনার পরপরই বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে গেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বুধবার দুপুরে তিনি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে বেরিয়ে যান। এদিকে আহসান এইচ মনসুর হঠাৎ বের হয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের ভেতরে হট্টগোল করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা। তাঁরা ‘মব’ সৃষ্টি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেন। তিনি যখন গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছেন, ওই সময় একজনকে তেড়ে আসতে দেখা যায়। অন্যরা সেই ব্যক্তিকে সংবরণ করেন। এ সময় আক্রমণাত্মক আচরণ করা ব্যক্তিটির আঙুল উঁচিয়ে আহসান উল্লাহকে শাসাতে দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ এক বছরের চুক্তিতে গত বছরের জানুয়ারিতে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তাঁর দায়িত্ব।

Read more — জাতীয়
Home