উত্তরা প্রতিদিন
ঢাকা

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে

প্রতিমন্ত্রী নুরুল হক নুর
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ
প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রবাসীদের কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে ৩টি গাড়ি আছে। আজ আরও ২টি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে পৌঁছানো সম্ভব হবে।

এ সময় নুরুল হক নুর জানান, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, মরদেহ আসা মাত্রই ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন করে প্রবাসে গেলে ১৩ লাখ টাকা দেওয়া হয়।

 

Read more — জাতীয়
Home