উত্তরা প্রতিদিন
ঢাকা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন

 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫-এর জন্য ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুণী ব্যক্তিত্বদের হাতে পুরস্কার তুলে দেবেন।

কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী, মুক্তিযুদ্ধে মঈদুল হাসান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন।

বাংলা একাডেমি নির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে এই পুরস্কারের অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

Read more — জাতীয়
Home