উত্তরা প্রতিদিন
ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের

উত্তরা ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। একই সঙ্গে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে খলিলুর রহমানকে অভিনন্দন জানান ক্রিস্টেনসেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে ঢাকার সঙ্গে কাজ অব্যাহত রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।’ এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

Read more — জাতীয়
Home