উত্তরা প্রতিদিন
ঢাকা

মার্কিন রাষ্ট্রদূত মাতৃভাষা দিবসে পাঠালেন হৃদয়স্পর্শী শুভেচ্ছা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ অপরাহ্ণ
মার্কিন রাষ্ট্রদূত মাতৃভাষা দিবসে পাঠালেন হৃদয়স্পর্শী শুভেচ্ছা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকা’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহিদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।’

তিনি আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের নিজের ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার পক্ষ থেকে মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি জানাই।’

আজ সারা বিশ্বেই ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার প্রতীক হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ১৯৫২ সালের সেই আত্মত্যাগ আজ বিশ্ব দরবারে সাহসিকতা ও অধিকার আদায়ের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত।

 

 

Read more — জাতীয়
Home