উত্তরা প্রতিদিন
ঢাকা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না : শিক্ষামন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ
 শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না : শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান থাকবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে।

শপথ গ্রহণের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মব করে অটো পাস ও পরীক্ষা বন্ধ করার ঘটনা ঘটেছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন তবে এটা আর হতে দেয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দুর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোন সিন্ডিকেট-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী ফের বলেন, বাংলাদেশে নকল বিরোধী অভিযানের আর দরকার হবে না। এরআগে মন্ত্রীত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা কারিকুলাম রিভিউ ও আধুনিকায়ন করা হবে। তিনি আবার বলেন, দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

Read more — শিক্ষা
Home