উত্তরা প্রতিদিন
ঢাকা

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকা সিলেটের ছাতক। আজ দুপুর ১২টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

রাজধানী ঢাকা থেকে ভূমিকম্পের এই উৎপত্তিস্থলের দূরত্ব ১৮১ কিলোমিটার, আর ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উত্তপত্তি বলে জানিয়েছে ইএমএসসি।

Read more — জাতীয়
Home