উত্তরা প্রতিদিন
ঢাকা

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও রহমানকে শুভেচ্ছা জানান।

সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

 

Read more — জাতীয়
Home