উত্তরা প্রতিদিন
ঢাকা

দুটি শপথই নিল জামায়াত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
দুটি শপথই নিল জামায়াত

সংসদ সদস্য (এমপি) এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপিরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার আগে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রথমে এমপি হিসেবে শপথ নেন তারা। এরপর তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে, সকাল পৌনে ১১টার দিকে বিএনপির এমপিরা শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

 

 

Read more — জাতীয়
Home