উত্তরা প্রতিদিন
ঢাকা

পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

 

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টা বরাবর এ আবেদন করেন বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পদত্যাগপত্রে অবশিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করেছেন তিনি।

এর আগে গত শনিবার তাঁকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি-কে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আবদুর রশিদ-এর চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি হয়। তিনি জানান, আগেই পদত্যাগ করলেও নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি।bd

Read more — জাতীয়
Home