উত্তরা প্রতিদিন
ঢাকা

পুরো রমজান মাস মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
পুরো রমজান মাস মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

আসন্ন রমজান ঘিরে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সরকারি-বেসরকারি সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে।

এর আগে গত ৫ জানুয়ারি পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রণালয়ে উকিল নোটিশ দেন মো. ইলিয়াছ আলী মন্ডল নামের এক আইনজীবী। রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়।ওই নোটিশে বলা হয়েছিল, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক। এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ‘এক প্রকার বৈষম্য’ বলেও উল্লেখ করা হয়েছিল নোটিশে।পুরো রমজান মাস স্কুল ছুটি রাখার কারণ হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছিল, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু-কিশোরদের স্কুল করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট হবে। এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়।

Read more — জাতীয়
Home