উত্তরা প্রতিদিন
ঢাকা

৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি

অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টার পিএসকে (একান্ত সচিব) অন্যত্র বদলি পূর্বক পদায়ন করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

তারা হলেন:

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের একান্ত সচিব এ কে এম  তাজকির-উজ জামান। তাকে শিক্ষা উপদেষ্টার পিএস পদ থেকে সরিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার পিএস মুকতাদিরুল আহমেদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে।

নৌপরিবহন উপদেষ্টার পিএস মো. জাহিদুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে।

এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত (প্রতিমন্ত্রীর মর্যাদা) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব (পিএস) মো. কুতুব আল-হোসাইনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে।

 

 

Read more — জাতীয়
Home