উত্তরা প্রতিদিন
ঢাকা

১২টা পর্যন্ত ৩৩% ভোট পড়েছে: ইসি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
১২টা পর্যন্ত ৩৩% ভোট পড়েছে: ইসি

সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে কোথাও কোনো ভোটকেন্দ্র বন্ধ হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।ইসি সচিব জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে। গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি দেখা যাচ্ছে।

ভোটের পরিমাণ ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আখতার হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোট স্থগিত করার মতো কিছু হয়নি। সারা দেশে কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন বিশৃঙ্খলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার কারণে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Read more — জাতীয়
Home