উত্তরা প্রতিদিন
ঢাকা

নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ কর্মকর্তা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। তবে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন।

এ ছাড়া পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) ৬ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Read more — জাতীয়
Home