উত্তরা প্রতিদিন
ঢাকা

ওসমান হাদি হত্যা: সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগীতা চেয়েছে সরকার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
 ওসমান হাদি হত্যা: সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগীতা চেয়েছে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ‍্যুত্থানের অন‍্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে OHCHR-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) প্রেরণ করেছে। উক্ত নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দফতরের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, OHCHR থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালকে অবহিত করা হবে।

প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

Read more — জাতীয়
Home