
সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে থেকে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সব বাধা উপেক্ষা করে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে যমুনার সামনে অবস্থান নেন হাজারো কর্মচারী। তবে সেখানে মাত্র ১০ মিনিট অবস্থানের পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা।
ব্যারিকেড ভেঙে ‘যমুনা’র সামনে সরকারি কর্মচারীদের অবস্থান, টিয়ারগ্যাস নিক্ষেপব্যারিকেড ভেঙে ‘যমুনা’র সামনে সরকারি কর্মচারীদের অবস্থান, টিয়ারগ্যাস নিক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে বসে পড়েন তারা। এর আগে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে।
এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

