
রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে।সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
Read more
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, আজ বুধবার সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। উত্তরার ১১ নম্বর সেক্টরে জমজম টাওয়ারের পাশে কাঁচাবাজারে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।

