উত্তরা প্রতিদিন
ঢাকা

সংসদ নির্বাচনে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
সংসদ নির্বাচনে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং তার আগে ও পরে নির্দিষ্ট যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও ট্যাক্সি চলাচল বন্ধ থাকবে। একইভাবে, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলও তিন দিনের জন্য নিষিদ্ধ থাকবে।

জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে— আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্য ও ওষুধ পরিবহন, অনুমোদিত নির্বাচনী এজেন্টদের যানবাহন, সংবাদপত্রের গাড়ি এবং বিমানবন্দরে যাতায়াতের জন্য প্রয়োজনীয় গাড়ি।

এছাড়া, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা অতিরিক্ত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ বা শিথিল করার অধিকার রাখবেন।

কোনো তথ্য ছাড়াই সরাসরি যেকোনো ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতিরই প্রতিফলন। ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনা ও অন্যরা নিয়মিত এ ধরনের আচরণ করত এবং শেষ পর্যন্ত তারা কীভাবে জনবিচ্ছিন্ন হয়ে জনরোষের শিকার হয়েছে এটি অজানা নয়। নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়, সে ব্যাপারে সবার সচেতন থাকা উচিত বলে উল্লেখ করে মাহদী আমিন।

 

Read more — জাতীয়
Home