উত্তরা প্রতিদিন
ঢাকা

লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা অভিযোগ জানাতে পারছেন : ইসি সচিব

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা অভিযোগ জানাতে পারছেন : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান প্রতিযোগিতার পরিবেশ অবশ্যই বিদ্যমান রয়েছে। তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা অভিযোগ জানাতে পারছেন, প্রচার চালাতে পারছেন। যদি তা না থাকতো, তাহলে এই পরিস্থিতি হতো না।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা কিংবা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ জানানো উচিত। একই সঙ্গে সাংবাদিকদেরও বিষয়টি নজরে আনার আহ্বান জানান তিনি।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ইসি সচিব বলেন, “আপনারাই তো চোখ ও কান। কোথাও অনিয়ম দেখলে রিটার্নিং কর্মকর্তার নজরে আনবেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে জানাবেন এবং আমাদেরও কপি দেবেন। আমি বিষয়টি অনুসরণ করব।”

Read more — জাতীয়
Home