উত্তরা প্রতিদিন
ঢাকা

তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৬ আগস্ট ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ণ
তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

তিন দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের পর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ফলে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি হলো: 

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনও পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রকৌশল পেশার মান ও মর্যাদা রক্ষায় এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Read more — শিক্ষা
Home