উত্তরা প্রতিদিন
ঢাকা

জুলাই-আগস্টের ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ
জুলাই-আগস্টের ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার

২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারীদের নামে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার তা প্রত্যাহার করবে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে উপদেষ্টা পরিষদে জুলাই গণ-অভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলনকারীদের নামে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার তা প্রত্যাহার করবে। নতুন করে মামলা করা হবে না।’

জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

এর আগে ৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা জানিয়েছিলেন, ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবের বীরদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে নিরাপদ রাখতে এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

Read more — জাতীয়
Home