উত্তরা প্রতিদিন
ঢাকা

পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পে-স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 

পে-স্কেলের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পে-স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

বিদেশে কর্মী পাঠানো কথা উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদেশে পাঠানোর লক্ষ্যে ৬০ হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে। ভারী ও হালকা যানবাহন চালানোয় দক্ষতা তৈরিতে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

Read more — জাতীয়
Home