উত্তরা প্রতিদিন
ঢাকা

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চল‌তি মাসের গণশুনানি অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চল‌তি মাসের গণশুনানি অনুষ্ঠিত

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে চল‌তি মাসের গণশুনানি অনু‌ষ্ঠিত হয়েছে। গণশুনানিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপ‌স্থিত থেকে প্রবাসীদের সমস্যার কথা শুনেছেন।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাস কুয়েত জা‌নিয়েছে, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে।

 

এই পরিপ্রেক্ষিতে জানুয়ারি ২০২৬-এর গণশুনানি ১১ জানুয়ারি দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতামত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন

Read more — জাতীয়
Home