উত্তরা প্রতিদিন
ঢাকা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ফের পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ফের পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

তিনদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার রাতে ইসহাক দার ও তৌহিদ হোসেনের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায় ইসলামাবাদ।

 

এতে বলা হয়েছে, গত রাতে (বুধবার) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। তারা দ্বিপাক্ষিক বিষয় পর্যালোচনা এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। এছাড়া আগামী ১০ জানুয়ারি জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির ‘কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস’ অধিবেশন আহ্বানের প্রশংসা করেন তারা।

Read more — জাতীয়
Home