উত্তরা প্রতিদিন
ঢাকা

অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ, যোগ হলো ১৩৬

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ
অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ, যোগ হলো ১৩৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বলেছেন, অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ হবে এবং এ সরকারের সময়েই এটির বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, ক্যানসার চিকিৎসার ওষুধ এ তালিকাতে নেই। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বাকীগুলো রয়েছে। দেশে ওষুধের ওপর মূল্য নির্ধারণ না করায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে যার গাইডলাইন ইতোমধ্যেই কেবিনেট অনুমোদিত বলেও জানান তিনি।

Read more — জাতীয়
Home