উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী কলেজের চার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ণ
রাজশাহী কলেজের চার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজশাহী কলেজের চার স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার এর যৌথ উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় কলেজের প্রশাসন ভবনের সামনে কলেজের কর্মচারীদের মাঝে ও ভদ্রা আবাসিক এলাকায় রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক পরিচালিত সামাজিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী। উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও রেড ক্রিসেন্ট কলেজ শাখার টিচার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রকিব, উর্দু বিভাগে বিভাগীয় প্রধান ও রাজশাহী কলেজ বিএনসিসি'র পিইউও ড. মোহা. আমিনুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউট গ্রুপের উপদেষ্টা ড. মো: জহিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও কলেজ শাখা রেঞ্জার ইউনিটের প্রধান উপদেষ্টা মোছা: জান্নাতুন নেছা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রেঞ্জার ইউনিটের গাউডার মোছা: রোজিনা আফরোজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও রাজশাহী কলেজ রেডক্রিসেন্ট টিমের দলনেতা রবিউল হাসান মিন্টুসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংগঠন ও রাজশাহী কলেজ প্রশাসনের সহযোগিতায় শীতবস্ত্র কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করা হয়।  আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতার ন্যায় এবারও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

তারা আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়াও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে মানবিক কর্মকাণ্ডে আগ্রহ ও সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।

Read more — শিক্ষা
Home