উত্তরা প্রতিদিন
ঢাকা

ভোটার হতে আবেদন করলেন জাইমা রহমান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ণ
ভোটার হতে আবেদন করলেন জাইমা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান

ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ শনিবার দুপুর ১২টা ২৬ মিনিটে তিনি মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তারা দুপুর ১২টা ৪৫ মিনিটে ভবন ত্যাগ করেন।

এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডা. জুবাইদা রহমান। সে সময় তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয় এবং তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করেন।

এদিকে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান।

Read more — জাতীয়
Home