উত্তরা প্রতিদিন
ঢাকা

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষার মেধাযাচাই কার্যক্রম স্থগিত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ণ
সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষার মেধাযাচাই কার্যক্রম স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

গত ১১ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি ঘোষণা করে। এর আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দু’জন অভিভাবক ১০ ডিসেম্বর ওই রিটটি করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। আদেশের বিষয়টি জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন আদালত। ফলে পরীক্ষা হচ্ছে না। শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে, যা হাইকোর্টের গত ৩ নভেম্বর দেওয়া হয়েছে।’

Read more — জাতীয়
Home