উত্তরা প্রতিদিন
ঢাকা

২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বইমেলা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ণ
২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বইমেলা

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা  শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে জরুরি সভায় মেলার এ তারিখ চূড়ান্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

সভায় সর্বসম্মতিক্রমে মেলার উদ্বোধন নির্ধারণ করা হয় ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায়।

Read more — জাতীয়
Home