উত্তরা প্রতিদিন
ঢাকা

রাবিতে নবনিযুক্ত শিক্ষকদের জন্য পরিচিতি কর্মশালা সমাপ্ত

উত্তরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ণ
রাবিতে নবনিযুক্ত শিক্ষকদের জন্য পরিচিতি কর্মশালা সমাপ্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবনিযুক্ত শিক্ষকদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার (২১ অক্টোবর) শেষ হয়েছে। ‘ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ফর দ্য ফ্রেশ ফ্যাকাল্টি মেম্বার্স’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে আইকিউএসি সম্মেলন কক্ষে কর্মশালার বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

কর্মশালার টেকনিক্যাল সেশনগুলোতে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মো. আবু রেজা, অতিরিক্ত পরিচালক অধ্যাপক মনিমুল হক এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. কামাল উদ্দিন অ্যাক্রেডিটেশন ও শিক্ষার মানোন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

Read more — শিক্ষা
Home