উত্তরা প্রতিদিন
ঢাকা

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ

 

চলতি বছরের এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী—ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন এবং চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ জন। এছাড়া বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ৬১ হাজার ২৫ জন, সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

জানা গেছে, ফলাফল প্রকাশের পর আগামী শুক্রবার থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে।

 

Read more — শিক্ষা
Home