উত্তরা প্রতিদিন
ঢাকা

'শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে'

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৫, ০৫:০২ অপরাহ্ণ
'শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে'

অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ করা হবে।

আজ বুধবার দুপুরে সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনো জাল ভোট দেওয়া বা প্রতারণার সুযোগ থাকবে না। সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

তিনি জানান, মোট ভোটার আছেন ২৮ হাজার ৯০১ জন। ৮৬০ জন প্রার্থী আছেন। নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‌্যাব, ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে।

 

Read more — শিক্ষা
Home