
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি ২০২৬ প্রাক-নির্বাচনী (এমসিকিউ) এবং ২৩ জানুয়ারি ২০২৬ নির্বাচনী (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
Read more
সভায় ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয়।

